মোটরসাইকেল দুর্ঘটনায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত

২১ মার্চ ২০২৬, ০৩:২০ PM
শরীফুল ইসলাম

শরীফুল ইসলাম © সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঈদের দিন সড়ক দুর্ঘটনায় এক বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শরীফুল ইসলাম (৩০) ফরিদপুরের সদরপুর এলাকার বাসিন্দা এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা ছিলেন।

জানা যায়, ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে নিজ বাড়ি কোটালীপাড়ার টুপুরিয়া গ্রামে যাচ্ছিলেন তিনি। পথে বৈকুন্ঠপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় নিহতের পরিবারসহ সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬