ঈদের দিনে পথচারী বাঁচাতে গিয়ে বাস উল্টে নিহত ১, আহত অন্তত ২০

২১ মার্চ ২০২৬, ০৫:৫৩ PM
দূর্ঘটনাকবলিত বাস ও উদ্ধারকারী পুলিশের বাহন।

দূর্ঘটনাকবলিত বাস ও উদ্ধারকারী পুলিশের বাহন। © সংগৃহীত

ঈদের আনন্দমুখর পরিবেশের মধ্যেই চট্টগ্রামের পটিয়ায় ঘটেছে হৃদয়বিদারক এক দুর্ঘটনা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুই দিনের ব্যবধানে আবারও ঝরল একটি প্রাণ। শনিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে পটিয়া বাইপাস সড়কের আনোয়ারা রোডের পাইকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আবুল কাশেম (৩৫) নামের এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় হানিফ পরিবহনের একটি বাস। এতে নিহত হন ওই পথচারী। বিষয়টি নিশ্চিত করেন পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. মোস্তাফিজ। 

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সড়ক পার হওয়ার সময় হঠাৎ মাঝপথে থেমে যান আবুল কাশেম। এ সময় দ্রুতগতির বাসটি তাঁকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে উল্টে যায়। এতে গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায় এবং আহতদের হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার মো. ছোটন বলেন, 'বাসচালক পথচারীকে বাঁচাতে চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দুর্ঘটনা এড়ানো যায়নি, আর পথচারীও প্রাণ হারালেন।'

জানতে চাইলে পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. মোস্তাফিজ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জনের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ
  • ২১ আগস্ট ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত
  • ২১ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটির কাছে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই …
  • ২১ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চুরি হওয়া রড মোহাম্মদপুর থেকে ট্রাকসহ উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী থেকে পদন্নোতি পাচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
  • ২১ আগস্ট ২০২৬
তারেক রহমানের দিল্লি সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: …
  • ২১ আগস্ট ২০২৬