ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদ উদযাপন

২০ মার্চ ২০২৬, ০২:০৫ PM
ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদ উদযাপন

ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদ উদযাপন © সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে অর্ধশতাধিক পরিবার পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন করেছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় ডহরশংকর এলাকার দারুস সুন্নাহ জামে মসজিদের ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মুসল্লি অংশ নেন।

পুরুষদের পাশাপাশি পর্দার আড়ালে নারীরাও একই জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম মো. আমিনুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মত এবারও বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে গ্রামের কিছু পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে। ২০১১ সাল থেকে এ গ্রামের প্রায় ৪৫টি পরিবার এ নিয়ম অনুসরণ করে রোজা ও ঈদ পালন করে আসছে।
ঈদের নামাজ শেষে গ্রামজুড়ে বইতে থাকে উৎসবের আমেজ। ঘরে ঘরে তৈরি করা হয় মিষ্টান্ন ও নানা ধরনের খাবার।

দারুস সুন্নাহ মসজিদের মুসল্লি আব্দুল্লাহ আল-রাব্বি, সাওকাত হাওলাদার, রাসেল ও দীন ইসলাম বলেন, চাঁদ দেখার সাক্ষ্যের ভিত্তিতে রোজা ও ঈদ পালন করা যায়— এ বিশ্বাস থেকেই আমরা এভাবে ঈদ উদযাপন করি। আমরা চাই সবাই একসঙ্গে ঈদ পালন করুক।

মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার বলেন, ২০১১ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করছি। শুরুতে কিছু বাধা থাকলেও বর্তমানে কোনো সমস্যা নেই।

ইমাম মো. আমিনুর রহমান বলেন, নতুন চাঁদের সংবাদ পাওয়ার ভিত্তিতে আমরা রোজা ও ঈদ পালন করি। সেই ধারাবাহিকতায় এবারও ঈদের নামাজ আদায় করা হয়েছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের এই প্রথা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬