ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ AM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ AM
সরাইলের একটি ভোটকেন্দ্রে স্ট্রোক করে মারা গেছের পোলিং অফিসার মো. মুজাহিদুল ইসলাম

সরাইলের একটি ভোটকেন্দ্রে স্ট্রোক করে মারা গেছের পোলিং অফিসার মো. মুজাহিদুল ইসলাম © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে স্ট্রোক করে মো. মুজাহিদুল ইসলাম (৪৮) নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে সরাইল উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে (ভোটকেন্দ্র নং -৫১) পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। 

দায়িত্বে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজাহিদুল ইসলাম। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত মুজাহিদুল ইসলামের বাবা মৃত গোলাম মওলা। তিনি সরাইল উপজেলার হালুয়া পাড়া গ্রামের বাসিন্দা।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬