ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ AM
ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ

ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ © সংগৃহীত ও সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসনে ভোটারদের লাইনে দাঁড়িয়ে থেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় কক্সবাজার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ভোটারদের লাইনে দাঁড়ানো অবস্থায় সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৭ বছর পর ভোটের পরিবেশ তৈরি হয়েছে। আমি ভোটার লাইনে দাঁড়িয়েছি, এটা অত্যন্ত আনন্দের। এ দেশের মানুষ এই ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে, মার খেয়েছে, রক্ত দিয়েছে। সেই ভোটাধিকার আজ প্রয়োগ হচ্ছে। মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে আসছেন। এই যাত্রায় আমরা নতুন বাংলাদেশ পাব।

ভোট দেওয়ার পর সালাহউদ্দিন আহমদ উপস্থিত সাংবাদিকদের বলেন, জনগণ আমাকে বারবার নির্বাচিত করেছে। তারা আমাকে চেনে, জানে, আমাকে ভালোবাসে। আমি তাদের পরীক্ষিত সন্তান। এবারও তারা সঠিক সিদ্ধান্তই নেবেন।

পেকুয়া উপজেলার ৪৭টি ভোটকেন্দ্রের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন ভোটকেন্দ্রে

পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও পেকুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ভোটার সংখ্যা ২ হাজার ৯০০। এতে বুথ আছে ছয়টি। সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরুর পর ১ ঘণ্টায় মোট ৩৪৭ জন ভোটার ভোট দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর সীমান্তে অভিযান চালিয়ে কষ্টিপাথরের রাধা-রানীর মূর্তি…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9