গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ AM
শৃঙ্খলা মেনে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা

শৃঙ্খলা মেনে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলীয় জোটের নেতাকর্মীরা নিজ নিজ প্রার্থীর বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গাজীপুর জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ৩৮ হাজার ২৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৪ হাজার ৩৪৯ জন এবং নারী ভোটার ১৩ লাখ ৭৩ হাজার ৮৬৯ জন। জেলার পাঁচটি সংসদীয় আসনে বিপুল সংখ্যক ভোটকেন্দ্রে একযোগে সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন সকাল ৭টা ৪০ মিনিটে কালীগঞ্জ উপজেলার ৬২ নম্বর দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটপ্রদান করেন।

ভোটপ্রদান শেষে ফজলুল হক মিলন বলেন, অধিকার প্রতিষ্ঠার জন্য অনেক মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেননি। এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের অসংখ্য নেতাকর্মী জেল খেটেছেন এবং আত্মগোপনে ছিলেন। আমিও এগারো বার জেল খেটেছি। নতুন প্রজন্মের ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের অবদান সবচেয়ে বেশি। এ সময় তাঁর স্ত্রী সম্পা হক ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

কালীগঞ্জের ওই কেন্দ্রসহ জেলার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। নারী ও প্রবীণ ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রবীণ ভোটার মোহাম্মদ হেকিম উদ্দিন (৮০) বলেন, সকালে তাড়াতাড়ি এসে কেন্দ্রে দাঁড়িয়েছি। এবার নিজের ভোট নিজে দিতে চাই।

একই কেন্দ্রে ভোট দিতে আসা আব্দুর রহিম (৫০) বলেন, ভোট দেওয়া আমাদের সাংবিধানিক অধিকার। তাই পরিবারের কাজ শেষ করে সকালে ভোট দিতে এসেছি।

ভোটার সাহিদা আক্তার (৫০) বলেন, অনেক দিন পর এবার ভোট দিতে পেরেছি। আগে ভোট দেওয়ার সুযোগ পাইনি।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬০ জন। ভোটগ্রহণের জন্য ১২টি বুথ স্থাপন করা হয়েছে। তিনি বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। প্রতি দুই ঘণ্টা পরপর ভোটের হার সম্পর্কে আপডেট দেওয়া হবে।

গাজীপুর-১ (কালিয়াকৈর), গাজীপুর-২ (সদর ও টঙ্গীর অংশ), গাজীপুর-৩ (শ্রীপুর) এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনেও সকাল থেকে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি।

জেলার বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে আসছেন। বিশেষ করে নতুন ভোটারদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ। ভোটারদের আশা, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং তাদের পছন্দের প্রার্থী বিজয়ী হবেন।

তবে বিচ্ছিন্নভাবে কয়েকটি কেন্দ্রে ধীরগতিতে ভোটগ্রহণ চলমান থাকলেও সময়ের সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময় পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া যেকোনো দুর্যোগ মোকাবিলায় ভোটকেন্দ্রগুলোর আশপাশে পুলিশ, র‌্যাব, আনসার ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত টহল দিচ্ছে। নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কয়েকটি কেন্দ্রে প্রথম ঘণ্টায় ভোটের হার সন্তোষজনক বলে জানান প্রিজাইডিং কর্মকর্তারা। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর সীমান্তে অভিযান চালিয়ে কষ্টিপাথরের রাধা-রানীর মূর্তি…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9