চরাঞ্চলে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

১০ জানুয়ারি ২০২৬, ০৩:০৮ PM
বিজিবির বস্ত্র বিতরণ কর্মসূচিতে

বিজিবির বস্ত্র বিতরণ কর্মসূচিতে © সংগৃহীত

কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত কুড়িগ্রামের সীমান্তবর্তী চরাঞ্চলের দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

শনিবার (১০ জানুয়ারি) সকালে ২২ বিজিবির তত্ত্বাবধানে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার পাখিউড়ার চর, উত্তর ধলডাঙ্গা, দইখাওয়ার চর, মাদারগঞ্জ ও ময়দান চরসহ বিভিন্ন চরাঞ্চলে ৭ শতাধিক শীতার্ত নারী, পুরুষ ও শিশুর মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় শীতবস্ত্র পেয়ে উপকারভোগীদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।

বিজিবি সূত্র জানায়, চলতি শীত মৌসুমে কুড়িগ্রাম-২২ বিজিবির উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় দেড় হাজারের বেশি প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মতিউর রহমানসহ বিভিন্ন বিওপি ক্যাম্পের কমান্ডার ও বিজিবি সদস্যরা।

সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে কুড়িগ্রাম-২২ বিজিবির এ কার্যক্রম স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9