এক সন্তানের জননীর সঙ্গে পরকীয়ার অভিযোগে উপজেলা ছাত্রদল আহ্বায়ককে শোকজ

০৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ PM
জুবাইদুল ইসলাম শামীম

জুবাইদুল ইসলাম শামীম © সংগৃহীত

এক সন্তানের জননীর সঙ্গে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমকে শোকজ নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক যৌথ স্বাক্ষরিত নোটিশে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শামীমকে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না; তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে বকশীগঞ্জ উপজেলার পোল্লাকান্দি গ্রামে এক নারীর সঙ্গে অনৈতিক অবস্থায় থাকা অবস্থায় শামীমকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে রাখা হয়। পরে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলা বিএনপি নেতা মিষ্টার গাজী ও পৌরসভার সাবেক কমিশনার সুজন মেম্বার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: জকসু নির্বাচনে ৬৫ শতাংশ ভোট পড়ার আশা প্রধান নির্বাচন কমিশনারের

স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে জড়িত নারী ও তার তিন বছরের সন্তান বর্তমানে অভিযুক্ত নেতার বাসায় অবস্থান করছেন।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, শামীম দলীয় পরিচয় ব্যবহার করে থানা, উপজেলা ও ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরে চাঁদাবাজিতে জড়িত ছিলেন। তার কোনো দৃশ্যমান ব্যবসা বা নিয়মিত আয়ের উৎস না থাকলেও সম্প্রতি নতুন মোটরসাইকেল, আইফোন এবং স্যামসাং এস২৫ আল্ট্রা ব্যবহার করছেন, যা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে।

বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতসহ স্থানীয়রা জেলা ছাত্রদল ও উপজেলা বিএনপির কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত জুবাইদুল ইসলাম শামীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬