জামালপুর-২ আসন

ড. সামিউল হক ফারুকীর মনোনয়ন বৈধ ঘোষণা

০৩ জানুয়ারি ২০২৬, ০৪:২০ PM
ড. সামিউল হক ফারুকী

ড. সামিউল হক ফারুকী © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (১৩৯) জামালপুর-২ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইাসলামীর কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।

এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জামালপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ড. অধ্যক্ষ মো. ছামিউল হক ফারুকী। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার পুরো কার্যক্রমজুড়ে তার সঙ্গে ছিলেন তার বাবা ও ও নেতাকর্মীরা।

জামালপুর ২ আসনে মনোনয়ন দাখিল করেছিল সর্বমোট ৯ জন প্রার্থী এর মধ্যে জামায়াতের ড. সামিউল হক ফারুকী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সুলতান মাহমুদ বাবু ও ইসলামী আন্দোলনের সুলতান মাহমুদ সিরাজীর মনোনেয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।

বাকি ৬ জনের মনোনোয়ন বাতিল করা হয়। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম খান, স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান, বিএনপির শওকত হাসান মিয়া, স্বতন্ত্র প্রার্থী মীর শরীফ হাসান লেনীন, জাতীয় পার্টির (জেপি) মোস্তফা আল মাহমুদ ও মো. আনোয়ার হোসেন।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage