তীব্র শীতে জুবুথুবু, ছিন্নমূলের পাশে কম্বল নিয়ে হাজির ডিসি

২৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ AM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ AM
ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক

ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক © টিডিসি

তীব্র শীতে সবার অবস্থা জুবুথুবু। হঠাৎ বেড়ে যাওয়া শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া ছিন্নমূল মানুষরা। রাতের কনকনে ঠান্ডায় জড়সড় হয়ে থাকা এই মানুষগুলোর কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ হাতে নিয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। তাদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা।

‎শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে শীতার্ত মানুষদের রক্ষা করতে সরকারের পক্ষ থেকে গরম কাপড় হিসেবে শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। শীতার্তদের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা।

আরও পড়ুন: এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন

‎কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, বিগত ৫ দিন যাবত হাওর অধ্যুষিত কিশোরগঞ্জে শীতের তীব্রতা বেড়েছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ৫ দিন যাবতই শীতবস্ত্র বিতরণ করছে। আমরা যারা বাসায় থেকে তীব্র শীত অনুভব করছি তাহলে বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষরা যারা আছেন তাদের কাছে শীতের তীব্রতা আরও বেশি। এ বিবেচনা করেই যেখানে ভাসমান মানুষ আছে সেখানে আমরা বিগত ৫ দিন যাবত কম্বল বিতরণ করছি।

‎এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান মারুফ, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামাসহ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9