গাইবান্ধার নতুন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম

০৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ AM
নবনিযুক্ত ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম

নবনিযুক্ত ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম © সংগৃহীত ছবি

গাইবান্ধা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মুহাম্মদ নজরুল ইসলামকে পদায়ন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি এর আগে সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে সদ্য বদলিকৃত গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, গাজীপুরের ডিসি নাফিসা আরেফীনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব পদে বদলি করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক কাঠামোর ভারসাম্য বিবেচনায় এই বদলি ও পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকরা দ্রুতই তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।

 

প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থ, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তপ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘৫টা থেকে অভিযান আছে’— থানায় বসে মাদক ব্যবসায়ীকে কল বিএনপ…
  • ০৩ অক্টোবর ২০২৬
ওয়ালটনে ২৫ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
  • ০৩ অক্টোবর ২০২৬
বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬