প্রথম আলোর অফিসে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত 

১৯ ডিসেম্বর ২০২৫, ০১:০০ PM
প্রথম আলো অফিসে আগুন

প্রথম আলো অফিসে আগুন © সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সকাল সাড়ে ৮টার দিকে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাদেরকে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।

আহত দুজন হলেন- ফায়ার ফাইটার মো. আলমগীর হোসেন (৪০) ও মো. শফিউল ইসলাম (৪২)।

ফায়ার স্টেশন কমান্ডার মিজানুর রহমান জানান, আহত দুজনই মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার। তিনি বলেন, প্রথম আলোর অফিসে আগুন নেভাতে গিয়ে পানি লাইনে সংযোগ দেয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট লাগে। এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ভর্তি দেয়া হয়।

শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে যা বলল ভারত
  • ১০ নভেম্বর ২০২৬
এইচএসসিতে জিপিএ ৩.২৫, তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা থাক…
  • ১০ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি দিল বুয়েট
  • ১০ নভেম্বর ২০২৬
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে দেখিয়ে দেব— কারা কাদের সাথে …
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টত অকার্যকর, কোনো কার্যকারিতা দে…
  • ১০ নভেম্বর ২০২৬
রামেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আটক
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950