গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক, ১৫ দিনের কারাদণ্ড

১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ PM
আটক দিপংকর শীলকে জরিমানা ও কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত

আটক দিপংকর শীলকে জরিমানা ও কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত © টিডিসি

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ওই ব্যক্তি নিজেকে পল্লী চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চিকিৎসাসেবা প্রদান করে আসছিলেন।

আটক ব্যক্তির নাম দিপংকর শীল (৪৫)। তিনি রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী গ্রামের বাসিন্দা উমেশ শীলের ছেলে। নিজেকে পল্লী চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চিকিৎসাসেবা প্রদান করে আসছিলেন তিনি। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী  ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ। এ সময় চিকিৎসাসেবা দেওয়া অবস্থায় ভূয়া চিকিৎসককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বিএমডিসি আইন, ২০১০-এর ২২ ধারায় দোষী সাব্যস্ত করে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. নোমান পারভেজ ও থানা পুলিশের সদস্যরা।
 
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দিপংকর শীলের কোনো বৈধ চিকিৎসা সনদ নেই এবং তিনি রোগীদের এন্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ ব্যবহারের পরামর্শ দিচ্ছিলেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ জানান, দিপংকর শীল আগেও একই অপরাধে দণ্ডিত হয়েছিলেন। পুনরায় একই অপরাধ করায় তাকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

তিনি আরও জানান, জনস্বার্থে অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬