ডেঙ্গুতে এক সপ্তাহের ব্যবধানে মা-ছেলের মৃত্যু

১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ AM
ডেঙ্গুতে মারা যাওয়া মা ও ছেলে

ডেঙ্গুতে মারা যাওয়া মা ও ছেলে © টিডিসি ফোটো

ডেঙ্গুতে ছেলে হারানোর শোক কাটতে না কাটতেই একই রোগ কেড়ে নিল মাকেও। পাবনার ঈশ্বরদী উপজেলার মিরকামারী গ্রামে এক সপ্তাহের ব্যবধানে মা ও ছেলের মৃত্যুর ঘটনায় পুরো এলাকা নেমে এসেছে গভীর শোকে। শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোজি বেগম (৪৫)।

এর আগের সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারান তার ছেলে নাহিদ ইসলাম (১৯)। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন, মা ও ছেলে দুজনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নাহিদের বাবা নুরুল ইসলাম বলেন, ‘আমার ছেলে প্রথমে জ্বরে আক্রান্ত হলে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ডেঙ্গু ধরা পড়ে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই ছেলেটা মারা যায়। ছেলেকে হারানোর শোক সামলানোর আগেই তার মাও অসুস্থ হয়ে পড়ল। ছেলের মৃত্যুর কয়েক দিন পর বৃহস্পতিবার আমার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হলে তাকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।’ 

এক সপ্তাহের ব্যবধানে মা ও ছেলের এমন করুণ মৃত্যুতে পরিবারটির পাশাপাশি গোটা গ্রামেই নেমে এসেছে শোকের ছায়া। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪০৯ জনের। যার মধ্যে নভেম্বর মাসেই মৃত্যু হয়েছে ৯৯ ডেঙ্গু রোগীর। যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যু। গত অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৮০ জনের। আর সেপ্টেম্বরে ৭৬ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে। এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারি মাসে তিনজনের মৃত্যু হয়েছে। মার্চ ছিল মৃত্যুহীন। এপ্রিলে ৭, মে মাসে ৩ জনের মৃত্যু হলেও বাড়তে থাকে জুন মাস থেকে। জুনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়। জুলাইয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪১ জনে আর আগস্টে মৃত্যু ছিল ৩৯ জনের।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬