ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

১৪ নভেম্বর ২০২৫, ০৭:২৭ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. গিয়াস উদ্দিন (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মারা যাওয়া গিয়াস উদ্দিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মো. মইজ উদ্দিনের ছেলে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান।

ডা. মাঈন উদ্দিন জানান, গত বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ডেঙ্গুতে আক্রান্ত অবস্থায় গিয়াস উদ্দিনকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। নিয়মিত চিকিৎসা চলছিল কিন্তু বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ওয়ার্ডে নতুন করে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ১০৬ জনের মধ্যে পুরুষ ৭৩ জন, নারী ২৭ জন এবং শিশু ৬ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মমেকে ডেঙ্গুতে ভর্তি হয়েছেন ২ হাজার ১০৮ জন রোগী, আর মৃত্যু হয়েছে ১৬ জনের।

জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন ডা. মজিবুর রহমান
  • ১৬ অক্টোবর ২০২৬
রেল লাইন ধরে হাঁটছিলেন মা-মেয়ে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়ের ভারত যাওয়ার অনুমতি বাতিল
  • ১৬ অক্টোবর ২০২৬
তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার, সুযোগ পাবেন যারা
  • ১৬ অক্টোবর ২০২৬
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আ…
  • ১৬ অক্টোবর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী
  • ১৬ অক্টোবর ২০২৬