ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অকালে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর

০৭ নভেম্বর ২০২৫, ১১:০৬ AM
নোবিপ্রবি শিক্ষার্থী

নোবিপ্রবি শিক্ষার্থী © সংগৃহীত ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থী মারা গেছেন। ওই শিক্ষার্থীর নাম মুসলেহ শাফী। তিনি বিভাগের ২০২৩-২৪ সেশনের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছিলেন। শুক্রবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড জেলার চৌধুরী পাড়ার কলেজ রোড এলাকায়। দুই ভাই এক বোনের মধ্যে মুসলেহ শাফী ছিলেন সবার বড়। প্রায় দুই মাস ধরে অসুস্থতায় ভুগছিলেন মুসলেহ শাফী। প্রথমে তার জন্ডিস রোগ ধরা পড়ে, এরপর তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। ক্যাম্পাসে তার আতর ও বইয়ের দোকান ছিল।

সহপাঠী ওয়াসিফ আসিফ বলেন, শাফী ছিল পরিশ্রমী, মেধাবী ও মিশুক শিক্ষার্থী। সে প্রায়ই অসুস্থ থাকত। প্রথমে ওর জন্ডিস ধরা পড়ে। তারপর ডেঙ্গুতে আক্রান্ত হয়। ওর মৃত্যু আমাদের সবাইকে গভীর শোকে ডুবিয়েছে।

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশিকুর রহমান খান বলেন, মুসলেহ একজন দায়িত্বশীল ও মেধাবী ছাত্র ছিল। তার মৃত্যু আমাদের জন্য এক বড় শূন্যতা। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল শোকপ্রকাশ বলেন, শাফীর মৃত্যু আমাদের জন্য এক ভীষণ দুঃসংবাদ। একজন মেধাবী, পরিশ্রমী ও বিনয়ী শিক্ষার্থীর এমন মৃত্যু আমাদের সবাইকে গভীর শোকাহত করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পরিবারের পাশে আছে এবং এই কঠিন সময়ে তাদের প্রতি সম্পূর্ণ সমর্থন ও সহমর্মিতা জানাচ্ছে। আমরা প্রার্থনা করি, তার আত্মা শান্তি পাক এবং তার পরিবার এই দুঃখের সময় সাহস ও ধৈর্য ধরে এগিয়ে আসতে পারে।

‘গোল্ডেন জিপিএ-৫’ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নেবে মিনিস্ট…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘ম্যাডামের মেসেজে হা হা রিঅ্যাক্ট’—সনদ আটকে দিল বিশ্ববিদ্যা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে গুলি, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
উৎপাদন জটিলতায় বাংলাদেশে এলএনজি রপ্তানি বাতিলের মেয়াদ বাড়াল…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬