ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু

১৫ নভেম্বর ২০২৫, ০৮:২৯ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত বেদেনা খাতুন (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। বেদেনা খাতুন টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের দুলাল হোসেনের স্ত্রী। 

শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার পর ডেঙ্গুতে আক্রান্ত অবস্থায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন বেদেনা খাতুন। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এর মধ্যে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মারা যান তিনি।

ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান আরও বলেন, ২৪ ঘণ্টায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ২৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে ৭৪ জন ভর্তি রয়েছে। এর মধ্যে পুরুষ রয়েছে ৪৯ জন, নারী ১৮ জন ও শিশু রয়েছে সাতজন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২ হাজার ১৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে।

জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন ডা. মজিবুর রহমান
  • ১৬ অক্টোবর ২০২৬
রেল লাইন ধরে হাঁটছিলেন মা-মেয়ে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়ের ভারত যাওয়ার অনুমতি বাতিল
  • ১৬ অক্টোবর ২০২৬
তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার, সুযোগ পাবেন যারা
  • ১৬ অক্টোবর ২০২৬
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আ…
  • ১৬ অক্টোবর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী
  • ১৬ অক্টোবর ২০২৬