ময়মনসিংহে ডেঙ্গুতে আক্রান্ত দুজনের মৃত্যু

১৬ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজন নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম। 

মারা যাওয়া দুজন অঞ্জলী রানী বণিক (৬০) ও আবুল কাশেম (৬০)।

ডা. জাকিউল ইসলাম জানান, অঞ্জলী রানী বণিক গত শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় রবিবার বেলা সাড়ে ১১টায় মারা যান। অপর দিকে আবুল কাশেম বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে ভর্তি হন এবং শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মৃত্যুবরণ করেন। দুজনের মরদেহই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপপরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে মোট ৯০ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে পুরুষ ৬৩ জন, নারী ২০ জন ও শিশু ৭ জন।

জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন ডা. মজিবুর রহমান
  • ১৬ অক্টোবর ২০২৬
রেল লাইন ধরে হাঁটছিলেন মা-মেয়ে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়ের ভারত যাওয়ার অনুমতি বাতিল
  • ১৬ অক্টোবর ২০২৬
তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার, সুযোগ পাবেন যারা
  • ১৬ অক্টোবর ২০২৬
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আ…
  • ১৬ অক্টোবর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী
  • ১৬ অক্টোবর ২০২৬