গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ PM
সংঘর্ষ চলাকালে মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগও করা হয়

সংঘর্ষ চলাকালে মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগও করা হয় © টিডিসি

গাজীপুর-১ আসনে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগও করা হয়।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্র জানায়, মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সদস্যসচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিলের ডাক দেন। পূর্বঘোষিত কর্মসূচি চলাকালে হঠাৎ বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা হামলা চালান। মুহূর্তেই উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
মনোনয়নবঞ্চিত ইসরাক সিদ্দিকীর দাবি, গাজীপুর-১ আসনে মনোনয়নকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল। এরই ধারাবাহিকতায় আজ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। এ সময় হাতেনাতে কয়েকজনকে আটক করা হয় বলেও তিনি দাবি করেন।
 
এ বিষয়ে বিএনপির প্রার্থী মজিবুর রহমান বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলাম। প্রচারণায় ব্যাঘাত ঘটানো ও নির্বাচনে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের ওপর হামলা করা হয়েছে। এতে আমার কয়েকজন কর্মী আহত হয়েছেন।’
 
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদায়ী চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি: আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাদের পলেস্তারা পড়ে হল সংসদ নেতা আহত, অল্পের জন্য রক্ষা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9