সভাপতি পেল জামায়াত, বাকি সবটিতে বিএনপির জয়

৩০ নভেম্বর ২০২৫, ০৭:০৭ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০৭:০৭ PM
সভাপতি ও সাধারণ সম্পাদক

সভাপতি ও সাধারণ সম্পাদক © সৌজন্যে প্রাপ্ত

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল প্যানেলের আবদুল মোমিন ফকির। অন্যদিকে সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছে বিএনপি-সমর্থিত প্যানেল। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা আইনজীবী ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার আবদুর রহমান ভোটের ফলাফলে এ তথ্য নিশ্চিত করেছেন।

সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদের বিপরীতে ১৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গ্রন্থাগার, প্রচার ও প্রকাশনা সম্পাদক, নিরীক্ষা সম্পাদক এবং তিনটি সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছয়টি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জামায়াত সমর্থিত প্যানেল থেকে কেবল সভাপতি পদে আবদুল মোমিন ফকির নির্বাচিত হয়েছেন। বিএনপি সমর্থিত প্যানেল সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছে। খায়রুল আহসান সাখিদার সহসভাপতি ও শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 বিএনপি এগিয়ে বগুড়াতেও
এদিকে বগুড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩ পদের ১০টি পদেই জয়ী হয়েছে বিএনপি সমর্থিত জাতীয়বাদী আইনজীবী ফোরাম। অন্যদিকে জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল তিনটি পদে জয় লাভ করেছে। শনিবার ওই ভোটগ্রহণ করা হয়।

সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পরিষদের শেখ রেজাউর রহমান ৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ উদ্দিন ১৯৫ ভোট পেয়েছেন। স্বতন্ত্র সভাপতি আহসান হাবিব সরকার ময়না পেয়েছেন ১২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রফিকুল ইসলাম (১) দ্বিতীয়বারের মতো ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সিরাজুল হক ২৮৩ ভোট পেয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি পদে সাফি আহমেদ মিঠু ও আতিকুল মাহবুব সালাম, যুগ্ম সম্পাদক পদে এনামুল হক পান্না এবং সমাজ কল্যাণ সম্পাদক পদে মৌসুমী আকতার। কার্যকরী সদস্যের পাঁচটি পদের মধ্যে এই প্যানেলের চারটিতে নির্বাচিতরা হলেন- ছালমা খাতুন, জেসমিন আকতার শিখা, আবদুল্লাহেল কাফী (২) ও আল আমিন রাসেল।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল প্যানেলের নির্বাচিত তিন জন হলেন- যুগ্ম সম্পাদক আবু বকর ছিদ্দিক (৩), ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাফিকুর রহমান শাফি এবং কার্যকরী সদস্য পদে বাবুল রহমান।

চিকিৎসকদের সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করলেন শিবির সভাপতি, ক…
  • ২৬ আগস্ট ২০২৬
ইবতেদায়ী শিক্ষার মানোন্নয়নে সরকারের করণীয়
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জা…
  • ২৬ আগস্ট ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন ৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৬ আগস্ট ২০২৬
বাংলাদেশ-চীন মেলবন্ধনকে শক্তিশালী করবে এডুকেশন এক্সচেঞ্জ: ম…
  • ২৬ আগস্ট ২০২৬
নওগাঁয় মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড 
  • ২৬ আগস্ট ২০২৬