মিরসরাইয়ে শর্ট সার্কিটের আগুনে পুড়ে অঙ্গার ২৫০০ মুরগির বাচ্চা

২৩ নভেম্বর ২০২৫, ০৯:২৬ PM
আগুনে ক্ষতিগ্রস্ত মুরগির বাচ্চা পালনের শেড

আগুনে ক্ষতিগ্রস্ত মুরগির বাচ্চা পালনের শেড © টিডিসি

মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন পুড়ে ২ হাজার ৫০০ ব্রয়লার মুরগির বাচ্চা অঙ্গার হয়ে গেছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় আলা উদ্দিনের পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী খামারির।

ক্ষতিগ্রস্ত খামারি আলা উদ্দিন বলেন, ‘৫ দিন আগে ২ হাজার ৫গগ মুরগির বাচ্চা খামারে তুলেছি। রবিবার সকালে খামারে কাজ শেষ করে বাড়ি চলে যায়। দুপুরের দিকে এলাকার কয়েকজন বলে, আপনার খামারে আগুন লেগেছে। এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে পুরো খামারের সব মুগরীর বাচ্চা ও খাদ্য পুড়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সময়মতো না আসায় সব শেষে হয়ে গেছে। ’

তিনি আরও বলেন, ‘বাড়ির পাশে ২০ শতক জায়গার উপর মুরগির সেড স্থাপন করেছি। সেই শেডে কাজী ফার্ম থেকে বকেয়া ২ হাজার ৫০০ মুরগির বাচ্চা তুলেছি। খাদ্য ও ঔষধ কিনেছি বাকিতে। ২৫ দিন পর মুরগি বিক্রি করার কথা৷ এখন সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। এতে আমার প্রায়  ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার হায়াতুন নবী বলেন, ‘খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। দুর্গম পথ হওয়ায় যেতে একটু সময় লেগেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।’

গেটস কেমব্রিজ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির স…
  • ১২ আগস্ট ২০২৬
হ্যালো ডিসিতে এখন সেবা পাচ্ছে প্রবাসীরাও
  • ১২ আগস্ট ২০২৬
ছয় মাসে ট্রাম্পের মিডিয়া কোম্পানির লোকসান ৬৪৪ মিলিয়ন ডলার
  • ১২ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫
  • ১২ আগস্ট ২০২৬
যুবদল নেতা পরিচয়ে ৫০% চাঁদা দাবির অভিযোগ, পুলিশের সামনেই ঠি…
  • ১২ আগস্ট ২০২৬
চাকরি হারালেন গোলাম রুহানী-বিপ্লব কুমার, প্রজ্ঞাপন জারি
  • ১২ আগস্ট ২০২৬