জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপের মৃত্যু

১৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ AM
দীপংকর দাশ দীপ

দীপংকর দাশ দীপ © সংগৃহীত

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৫টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (১২ নভেম্বর) দুপুরে দীপের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার মামাতো ভাই দেবব্রত গুপ্ত দীপু।

পরিবারের সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় যান দীপ। সোমবার রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীপ হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকার বিদ্যজ্যোতি দাসের ছেলে। তাঁর পরিবার সিলেট নগরীর গোপালটিলা এলাকা বসবাস করে আসছে। দুই ভাইয়ের মধ্যে দীপ ছিলেন বড়। তাঁর মৃত্যুতে সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে আবেগঘন পোস্ট করছেন ফলোয়াররা।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীতের উদ্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ব্রহ্মপুত্রে ডুবে প্রাণ গেল ১১ বছরের শিশুর
  • ২৪ অক্টোবর ২০২৬
১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার
  • ২৪ অক্টোবর ২০২৬
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
  • ২৪ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন করুন আজই
  • ২৪ অক্টোবর ২০২৬
নিজ হাতে বৃক্ষরোপন করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব…
  • ২৪ অক্টোবর ২০২৬