ছাত্রীর ‘মন’ নিয়ে দুই শিক্ষার্থীর মারামারিতে বন্ধ কলেজ

১১ নভেম্বর ২০২৫, ১১:৩৬ AM
শম্ভুগঞ্জ জিকেপি কলেজ

শম্ভুগঞ্জ জিকেপি কলেজ © সংগৃহীত

ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ জিকেপি কলেজে এক ছাত্রীকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলেজ এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজ সূত্রে জানা যায়, উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রীকে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী পছন্দ করতেন। একই ছাত্রীকে প্রথম বর্ষের আরেক শিক্ষার্থীও পছন্দ করায় তাদের মধ্যে মনোমালিন্যের সূত্রপাত হয়। এ নিয়ে সকালে কলেজ প্রাঙ্গণে কথা কাটাকাটির একপর্যায়ে দুই বর্ষের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয় এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে স্থানীয় কিছু লোক কলেজে প্রবেশ করে ভাঙচুর চালায়। খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন বলেন, ‘অযাচিত পরিস্থিতি এড়াতে কলেজ পরিচালনা কমিটি জরুরি সভা ডেকে অনির্দিষ্ট সময়ের জন্য কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।’

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ‘এক মেয়েকে দুজন পছন্দ করার মতো সামান্য বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব চায় দ…
  • ১২ অক্টোবর ২০২৬
জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬