মধ্যরাতে যাত্রাবাড়ীতে বাসে আগুন

১১ নভেম্বর ২০২৫, ০৫:০৭ AM
রাইদা পরিবহনের একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

রাইদা পরিবহনের একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। © সংগৃহীত

মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়িতে রাইদা পরিবহন নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতরের অংশ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পানি দিয়ে বাসের আগুন নেভানো হয়।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১টার দিকে তারা লক্ষ্য করেন দাঁড়িয়ে থাকা রাইদা পরিবহনের বাসে আগুন জ্বলছে। তাৎক্ষণিক তারা দৌঁড়ে বাসের কাছে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ৯৯৯ -এ কল দিয়ে বাসে আগুনের খবর জানান।

তারা জানান, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে বাসের আগুন নেভায়। ততক্ষণে আগুনে বাসের ভেতরে সব পুড়ে ছাই হয়ে যায়। এ নিয়ে রাজধানীতে চার বাসে আগুন ও আট স্থানে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও আতঙ্ক দেখা যায় অনেকের মাঝে।

সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অন্তত আট স্থানে ককটেল বিস্ফোরণ ও চার স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।

১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬