ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু

০৫ নভেম্বর ২০২৫, ০৬:২৬ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত দুরপ‌তি রানী (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মারা যাওয়া দুরপ‌তি রানী সুনামগঞ্জের দিরাই থানা এলাকার রমেশ তালুকদারের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১ নভেম্বর সকাল ৮টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন দুরপ‌তি রানী। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এরমধ্যে তাকে আইসিইউতে নেওয়া হলে বুধবার সকাল ১০টার দিকে মারা যান তিনি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৫২ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে মোট ৯৯ জন ভর্তি রয়েছে। এর মধ্যে পুরুষ রয়েছে ৭১ জন, নারী ২২ জন ও শিশু রয়েছে ৬ জন।

উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম আরও বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত এক হাজার ৭০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে।

‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬
মধ্যরাতে নারী চিকিৎসককের ওপর চড়াও-গালাগাল, অভিযোগ শ্রমিকদল …
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬