গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

২৮ অক্টোবর ২০২৫, ০৫:১৩ PM
ওয়েলকাম এক্সপ্রেস পরিবহনের একটি বাস উল্টে যায় সড়কে

ওয়েলকাম এক্সপ্রেস পরিবহনের একটি বাস উল্টে যায় সড়কে © টিডিসি

গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ও সকালে টুঙ্গিপাড়া ও সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়ায় বেলা দেড়টার দিকে উপজেলার রামচন্দনপুর এলাকায় বাসচাপায় আলমগীর লস্কর (৬০) নামের এক পথচারী নিহত হন। নিহত আলমগীর লস্কর কুশলী ইউনিয়নের রামচন্দনপুর গ্রামের মৃত মঈন উদ্দিন লস্করের ছেলে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, আলমগীর লস্কর রামচন্দনপুর বটতলা মসজিদে নামাজ পড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়েলকাম এক্সপ্রেস পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে সকালে সদর উপজেলার পাথালিয়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. জসিম শেখ (২৩) নামের এক ট্রাক হেলপার নিহত এবং আরও দুজন আহত হন। নিহত জসিম শেখ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চর দাঁড়িয়াল গ্রামের সাহাবুর শেখের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির আরেকটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাক  দুটি আটক করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এক কর্মচারী বরখাস্ত
  • ১০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950