টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারছে না সাতক্ষীরার মেধাবী ছাত্রী রত্না

২৮ অক্টোবর ২০২৫, ১১:৩৫ AM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৫, ০৩:০০ PM
সাতক্ষীরার মেধাবী ছাত্রী রত্না খাতুন ও তার অসুস্থ মা

সাতক্ষীরার মেধাবী ছাত্রী রত্না খাতুন ও তার অসুস্থ মা © সংগৃহীত

মায়ের অসুস্থতা, দারিদ্র্য আর অদম্য ইচ্ছাশক্তির মাঝেও উচ্চশিক্ষার স্বপ্ন আঁকড়ে আছে সাতক্ষীরার মেধাবী ছাত্রী রত্না খাতুন। সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে ভর্তি হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আর্থিক সংকট তার শিক্ষাজীবন থমকে দাঁড়িয়েছে। 

রত্না দ্যাপোল স্টার পৌর হাই স্কুল থেকে এসএসসি এবং সফুরন্নেসা মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। অনার্স ভর্তি পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হওয়ার সুযোগ পেলেও টাকার অভাবে ভর্তি হতে পারেননি। সম্প্রতি দ্বিতীয় রিলিজ স্লিপে ইসলামের ইতিহাস বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেলেও একই সমস্যা আবারও দেখা দিয়েছে।

রত্নার মা রহিমা বেগম কুষ্ঠরোগে আক্রান্ত। হাতের দশটি ও পায়ের তিনটি আঙুল হারিয়েছেন। অসুস্থ শরীর নিয়েও হাঁস-মুরগি পালন ও মানুষের সহায়তায় সংসার চালান। স্বামী বহুবছর আগে পরিবার ছেড়ে চলে গেছেন।

আরও পড়ুন : 

রহিমা বেগম বলেন, আমার শরীরের এই অবস্থা, তারপরও মেয়েকে মানুষ করার চেষ্টা করছি। আগে উপবৃত্তির টাকায় কষ্ট করে এইচএসসি পর্যন্ত পড়িয়েছি। এখন ভর্তি করানোর টাকা নেই। ভর্তি করালেও লেখাপড়ার খরচ কীভাবে চলবে, সেটাই ভাবছি।

রত্না খাতুন বলেন, আমি ভর্তি হতে চাই, লেখাপড়া করতে চাই। বড় হয়ে মানুষের মতো মানুষ হতে চাই, অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।

স্থানীয়রা বলছেন, বিত্তবান ও মানবিক সংস্থা যদি পাশে দাঁড়ায়, তবে তার মতো অনেক মেয়ের জীবন বদলে যেতে পারে। টাকার অভাবে একটি মেধাবী মেয়ের ভবিষ্যৎ যেন টাকার অভাবে থেমে না যায়।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬