চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল

২৮ অক্টোবর ২০২৫, ১০:২৯ AM
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মালবাহী ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মালবাহী ট্রেন লাইনচ্যুত © সংগৃহীত

চট্টগ্রামের সাগরিকা এলাকায় চালবোঝাই একটি ট্রাকের ধাক্কায় মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) ভোরে নগরীর সাগরিকা স্টেডিয়াম রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিন উল্টে পড়ে। ফলে ওই রুটে মালবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, ভোরে চট্টগ্রাম বন্দর থেকে মালবাহী ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সাগরিকা এলাকায় পৌঁছালে একটি চালবোঝাই ট্রাক সিগন্যাল অমান্য করে ট্রেনের ইঞ্জিনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং ট্রেন চলাচল ব্যাহত হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনটি শুধু মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহার হয়। এতে যাত্রীবাহী কোনো ট্রেন চট্টগ্রামে সমস্যা হচ্ছে না। ট্রেনটি উদ্ধারের কাজ চলছে।’

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬