বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতি থেকে বিরত থাকার নির্দেশনা দিল এই শিক্ষাপ্রতিষ্ঠান

২৭ অক্টোবর ২০২৫, ০৮:৪১ AM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৪২ AM
করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়

করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (২৬ অক্টোবে) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহার উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু শিক্ষার্থীর চলাফেরা, হাবভাব, বাজারে ঘোরাফেরা, মিছিল, মিটিং, মাইকিং, পোস্টারিং এবং বিভিন্ন নেতার সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এসব কর্মকাণ্ড ছাত্রজীবনের পরিপন্থী বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে

এতে আরও বলা হয়, ‘তোমরা এখনো ছাত্র। তোমাদের কাজ পড়াশোনা করা। ভবিষ্যতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে এসব কর্মকাণ্ডে যুক্ত হওয়ার যথেষ্ট সময় পাবে। কিন্তু এখন এসব করে তোমরা ব্যবহার হয়ে যাচ্ছ।‘

প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের জীবন মূল্যবান — তোমাদের পিতা-মাতা, শিক্ষক ও রাষ্ট্রের কাছে। তাই এসব কাজে নিজেকে ছোট করে ফেলো না। আমার এই উপদেশ মানলে একদিন অনেক বড় হবে।‘

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জানান, ‘নোটিশটি ক্লাসের মধ্যে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের পড়িয়ে শোনানো হয়েছে। আমরা স্পষ্টভাবে বলেছি—স্কুলের শিক্ষার্থীদের রাজনীতিতে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এটি আমাদের শেষ সতর্কবার্তা। এরপর যদি কেউ এ ধরনের কাজে জড়িত হয়, অভিভাবককে ডাকা হবে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।‘

বিজ্ঞপ্তিটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শিক্ষাবিদ, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল উদ্যোগটিকে স্বাগত জানান। স্থানীয় হেলাল উদ্দিন বলেন, ‘এটি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। ছাত্ররা আগে ভালোভাবে পড়ালেখা শেষ করুক, এরপর কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাজনীতি করার যথেষ্ট সময় থাকবে।‘
বিদ্যালয়ের এক শিক্ষক জানান, ‘আমরা চাই শিক্ষার্থীরা ছাত্র বয়সে শুধু পড়ালেখায় মনোযোগ দিক। জীবনের এই সময়টাই মূল ভিত্তি, অন্য কাজ করার অনেক সময় সামনে আছে।‘

প্রাথমিকের ২১১ কোটি টাকার বই মুদ্রণ প্রস্তাব অনুমোদনের সুপা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  • ১২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্র…
  • ১২ নভেম্বর ২০২৬
‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শ…
  • ১২ নভেম্বর ২০২৬
দেশের পথে প্রধানমন্ত্রী
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950