মধ্যরাতে চট্টগ্রামে বহুতল ভবনে আগুন

২০ অক্টোবর ২০২৫, ০১:৫৭ AM
মধ্যরাতে চট্টগ্রামে বহুতল ভবনে আগুন

মধ্যরাতে চট্টগ্রামে বহুতল ভবনে আগুন © সংগৃহীত

চট্টগ্রামের প্রবর্তক এলাকায় রবিবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তা নির্বাপণের কাজ শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের প্রবর্তক এলাকায় ওই বহুতল ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। এতে ভবনের বাসিন্দা এবং আশপাশের স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জানান, “রাত ১২টার দিকে প্রবর্তক এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লাগার সংবাদ আসে। চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের চারটি ইউনিটের প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আগুন নির্বাপণের কাজ অব্যাহত আছে।”

দেশের সব কারিগরি কলেজে চাইনিজ ভাষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধ…
  • ১৭ অক্টোবর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষক ও শিক্ষা বিনিময়সহ ৯ বিষয় নিয়ে আল…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতদের ৫ জনই নারী, একজন শিশু—জান…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাসপাতাল পরিদর্শন করছিলেন প্রধানমন্ত্রী, কক্ষে বসে ধূমপান ক…
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
  • ১৭ অক্টোবর ২০২৬