কার্গো ভিলেজে আগুন

শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত

১৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ PM , আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ PM
আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে

আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে © সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। এ ছাড়া পথে রয়েছে আরও ১১টি ইউনিট।

কার্গো ভিলেজের বাইরে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে উৎসুক জনতাকে সরে যেতে বলা হচ্ছে। 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬
বেঁধে দেওয়া হবে আইনজীবী হওয়ার বয়সসীমা
  • ১৩ অক্টোবর ২০২৬
টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬