বাগেরহাটে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দাবিতে কর্মবিরতি

১৪ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ PM
বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষক

বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষক © টিডিসি

বাগেরহাটে এমপিওভুক্ত শিক্ষকরা তিন দফা দাবিতে মঙ্গলবার কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষক সমন্বয়ক মো. কোহিনুর রহমান, সেলিম মাসুদ, কামরুন নাহার, মোহাম্মদ আলাউদ্দিন, মো. নুরুল ইসলাম, জিয়াউল ইসলাম, মীর আনিসুর রহমান, মোহাম্মদ আল আমিন, মহিবুল্লাহসহ অন্যরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকরা তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের অপেক্ষায় আছেন। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় তারা বাধ্য হয়েছেন আন্দোলনে নামতে। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে বলেও ঘোষণা দেন তারা।

এদিকে শিক্ষকদের কর্মবিরতির কারণে এমপিওভুক্ত বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষ ফাঁকা ছিল। শিক্ষার্থীরা উপস্থিত হলেও কোনো ক্লাস হয়নি। বাগেরহাট আদর্শ বিদ্যালয়, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল, আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়—ছাত্রছাত্রীরা মাঠে ঘুরে বেড়াচ্ছে, আর শিক্ষকরা পাঠদান বর্জন করে প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছেন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬