বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ময়মনসিংহে ফ্যাসিস্টদের গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশনের ডাক

০৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ PM
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে জুলাই যোদ্ধাদের অবস্থান

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে জুলাই যোদ্ধাদের অবস্থান © টিডিসি

দৃশ্যমান যেসব ফ্যাসিস্ট ময়মনসিংহে এখনো ঘোরাফেরা করছে, তাদের দ্রুত গ্রেপ্তার এবং শহীদ ও আহত পরিবারের নিরাপত্তা না দেওয়ার আগপর্যন্ত আমরণ অনশনের ডাক দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। 

রবিবার (৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় ও রেঞ্জ ডিআইজি অফিসের কার্যালয়ের সামনে শহীদ ও আহত সেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সার্বিক সহযোগিতা এবং বিপ্লবী জুলাই যোদ্ধা ময়মনসিংহ বিভাগের আয়োজনে অংশ নিয়ে এ কর্মসূচির ডাক দেন তারা।

এ সময় অনশনে থাকা জুলাই যোদ্ধা আল নূর মোহাম্মদ আয়াস বলেন, ৫ আগস্টের পর এখনো ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলায় ফ্যাসিস্টরা ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের অনেকেই তাদের মদদ দিয়ে আসছে আর এদিকে বিভিন্ন হুমকি-ধমকিসহ নিরাপত্তাহীনতায় দিন কাটছে জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা। এ সময় ফ্যাসিস্টদের  গ্রেপ্তারের দাবি জানান অনশনে অংশ নেওয়া সদস্যরা।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬