কুয়াকাটায় গভীর সমুদ্রে নিখোঁজ ৫ জেলে, এক সপ্তাহেও মেলেনি খোঁজ

পটুয়াখালীর কুয়াকাটায় গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন

পটুয়াখালীর কুয়াকাটায় গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন © টিডিসি

পটুয়াখালীর কুয়াকাটায় গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে উপকূলজুড়ে জেলে পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া জেলে ঘাট থেকে স্থানীয় মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইয়ুম ও ইউনুস নামের পাঁচ জেলে একটি লাল রঙের ফাইবার বোটে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। এরপর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

নিখোঁজ জেলেদের স্বজনরা জানান, সাধারণত জেলেরা সমুদ্রে গিয়ে দুই দিনের মধ্যেই ফিরে আসেন। কিন্তু এবার টানা সাত দিন কেটে গেলেও তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের ধারণা, সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে নৌকাটি ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভেসে আছে।

স্থানীয় জেলেরা জানান, নিখোঁজের ঘটনায় নতুনপাড়া ও আশপাশের এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। তাদের খোঁজে বেশ কয়েকটি নৌকা সাগরে তল্লাশিতে গেলেও কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. সগির বলেন, ‘ওই নৌকাটিতে আমার কিছু দাদনের টাকা বিনিয়োগ ছিল। এখনো কোনো খবর না পেয়ে আমরা সবাই দুশ্চিন্তায় আছি।’

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘নিখোঁজ জেলেদের পরিবারের পক্ষ থেকে মহিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং খোঁজখবর নিচ্ছি।’

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পলমল গ্রুপ, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬