৬ দাবিতে সাতক্ষীরায় কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা

০৪ অক্টোবর ২০২৫, ০২:৪২ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০২:৪৭ PM
ছয় দফা দাবিতে সাতক্ষীরায় কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা

ছয় দফা দাবিতে সাতক্ষীরায় কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা © টিডিসি ফটো

ছয় দফা দাবিতে সাতক্ষীরায় অনিদৃষ্টকালের জন্য জেলাব্যাপী কর্মবিরতি পালন করছে স্বাস্থ্য সহকারিরা। আজ শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে জেলা ব্যাপী এই কর্মবিরতি শুরু করেন তারা। বাংলাদেশ হেলথ অ্যাসিট্যান্ট এসোসিয়েশন সাতক্ষীরা শাখার আয়োজনে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। 

এতে বক্তব্য রাখেন এসোসিয়শনের সাতক্ষীরা সদর শাখার সভাপতি মোশারফ হোসেন, স্বাস্থ্য সহকারি রমেশ সাহা, আব্দুর রহিম, আফজাল হোসেন, শারমিন নাহার।

বক্তারা বলেন, আমরা বেতন বৈষম্যের শিকার। যখন যিনি ক্ষমতায় আসেন তখন তিনি আমাদের প্রতিশ্রুতি দেন কিন্তু বাস্তবায়ন করেন না। আমাদের এবারের ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কোনো কাজে ফিরবো না।

আরও পড়ুন : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংখ্যায় এগিয়ে ব্র্যাক-ড্যাফোডিল-নর্থ সাউথ, শীর্ষ ২৫-এ কারা?

এই কর্মবিরতিতে সারাদেশে দৈনিক দেড় লাখ শিশু রুটিন ইপিআই টিকা থেকে বঞ্চিত হবে। দ্রুত সরকারকে দাবি মেনে নিতে আহব্বান জানাচ্ছি। আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমও বন্ধ থাকবে। এতে সারাদেশে পাঁচ কোটি টিকা প্রদানের কথা ছিল। 

তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে— নিয়োগবিধি সংশোধন; শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) সংযোজন; ১৪তম গ্রেড প্রদান; ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নিতকরণ; টেকনিক্যাল পদমর্যাদা ঘোষণা;পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬