পাঁচ দফা দাবিতে চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ PM
বিক্ষোভ সমাবেশে জামায়াতের নেতাকর্মীরা

বিক্ষোভ সমাবেশে জামায়াতের নেতাকর্মীরা © টিডিসি

কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসান আলী মাঠে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, জেলা জামায়াতের আমীর ও ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকার বাণিজ্য বন্ধ হয়ে যাবে। জনগণের কাঙ্ক্ষিত অধিকার ফিরিয়ে দিতে হলে পিআর পদ্ধতি মেনে নিতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জামায়াত ইসলাম কারও রক্তচক্ষুকে ভয় করে না।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী ও জেলা সেক্রেটারি এবং সদর-হাইমচর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শাহাজান মিয়া বলেন, ‘যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে তারাই পিআর নির্বাচন নিয়েও ষড়যন্ত্র করছে। জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না। আমরা ভোটাধিকার নিয়েই বাড়ি ফিরব।’

বক্তারা আরও বলেন, জামায়াত এ দেশে ভেসে আসা দল নয়। তাই জামায়াতকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। তারা স্বৈরশাসনের বিচার, জাতীয় পার্টির নিষিদ্ধকরণ এবং পিআর পদ্ধতির নির্বাচনের দাবি জানান। পাশাপাশি যারা পিআর পদ্ধতি বুঝে না তাদের প্রশিক্ষণ প্রদানের আহ্বান জানানো হয়।

সমাবেশে শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি জাহিদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ ও শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ।

নেতৃবৃন্দ বলেন, দেশে জনগণের অধিকার ফিরিয়ে আনতে পিআর পদ্ধতি অপরিহার্য। আগামী দিনে ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

সমাবেশে উত্থাপিত পাঁচ দফা দাবি হলো ১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন; জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু; সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন; ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের মিশন রোড, হাজী মহসিন রোড, নতুন বাজার, বাইতুল আমিন চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসান আলী মাঠে গিয়ে শেষ হয়।

এইচএসসির সময়সূচির বিভ্রান্তিকর তথ্য ফেসবুকে, সতর্ক করল আন্ত…
  • ২১ জুলাই ২০২৬
কলেজটির ১৯৮ শিক্ষকের ১০৫ জনের নিয়োগ ‘অবৈধ’—তালিকায় ১৮ অধ্যা…
  • ২১ জুলাই ২০২৬
বিশ্বকাপে জায়গা আগেই নিশ্চিত, তবু কেন বাছাইপর্ব খেলতে হবে আ…
  • ২১ জুলাই ২০২৬
ছাত্রাবাসে যুবতীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • ২১ জুলাই ২০২৬
ঘুসের প্রতিবাদ করায় রাবি শিক্ষার্থীর গলা ধরে নেওয়া হয় দুই ব…
  • ২১ জুলাই ২০২৬
জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স…
  • ২১ জুলাই ২০২৬