এবার ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ

২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সিলেট নগরীসহ আশপাশের এলাকায় হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে নগরীর বিভিন্ন এলাকায় হঠাৎ ভবন দুলে ওঠে। এতে আতঙ্কিত হয়ে অনেকেই দ্রুত ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে আসেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ০, যা তুলনামূলকভাবে হালকা ধরনের ভূমিকম্প হিসেবে বিবেচিত।

এ বিষয়ে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পটি অল্প সময়ের জন্য অনুভূত হলেও এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
১৬ বছর বিনা বেতনে আজান, আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিনকে বিদায়
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950