বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ PM
মা-ছেলেকে চাপা দেওয়া সৌদিয়া পরিবহনের বাস

মা-ছেলেকে চাপা দেওয়া সৌদিয়া পরিবহনের বাস © টিডিসি

‎ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের সামনে সৌদিয়া যাত্রীবাহী বাসচাপায় প্রাণ গেছে মা-ছেলের। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বানিয়াচং উপজেলার সাগরদিঘি এলাকার বাসিন্দা শামিমা আক্তার (৪০) ও তার ছেলে তকি আহমেদ (৪)। 
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শামিমা আক্তার তার ছেলেকে নিয়ে নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। দিনারপুর কলেজের সামনে মহাসড়ক পার হওয়ার সময় সৌদিয়া পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং আরও কয়েকজন যাত্রী আহত হন। ‎নিহত তকি আহমেদ স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল বলে জানা গেছে।
‎
‎দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গোপলার বাজার ফাঁড়ি পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
‎
‎শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাঁদের আটকের চেষ্টা চলছে।
‎
‎এলাকাবাসীর অভিযোগ, দিনারপুর কলেজের সামনের এ সড়ক অংশ দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ। এখানে জেব্রা ক্রসিং ও গতিরোধক স্থাপনের দাবিও তারা বহুবার জানিয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
‎
‎মা-ছেলের মৃত্যুর খবরে সাগরদিঘি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসএসসির খাতা দেখায় অবহেলা করা পরীক্ষকদের তালিকা হচ্ছে: শিক্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু নিয়ন্ত্রণে বুটেক্স হল প্রশাসনের ইতিবাচক উদ্যোগ, স্বস…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রেসিডেন্টের পদত্যাগ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আরও এক দফায় সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি নিশ্চিয়ন করেও দ্বিতীয় ধাপে আবেদন করতে না পারা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬