নবীনগরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ PM
ব্রাক্ষ্মণবাড়িয়ায় গুরুতর আহত ঝর্ণা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নেয়

ব্রাক্ষ্মণবাড়িয়ায় গুরুতর আহত ঝর্ণা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নেয় © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাইভেটকার, ট্রাক্টর ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুলাল মিয়া (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঝর্ণা বেগম (৪০) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রাধিকা-নবীনগর সড়কের শিবপুর কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকার মৃত সরুজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে দুলাল মিয়া আত্মীয় ঝর্ণা বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে শিবপুরে এক আত্মীয়ের বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে শিবপুর কলেজ রোড এলাকায় পৌঁছালে প্রাইভেটকার ও ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুলাল মিয়া। গুরুতর আহত ঝর্ণা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নেয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পথশিশুদের হাতে খাতা-কলম, শিক্ষার আলো ছড়াচ্ছে ঢাবির তরী স্কুল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘চাঁদাবাজদের পুনর্বাসনে বিশেষ দানবক্স’ উন্মুক্ত হবে বিকেলে,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন শিক্ষামন্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬