ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ PM
কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে বিক্ষোভ করে জমির ক্ষতিগ্রস্তরা

কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে বিক্ষোভ করে জমির ক্ষতিগ্রস্তরা © টিডিসি

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের ক্ষতিপূরণে ন্যায্যমূল্য প্রদানের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী, জমির মালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় ক্ষতিগ্রস্ত জমির মালিক আলহাজ শহিদুল ইসলাম, বদরুজ্জামান, ডা. জহুরুল ইসলাম, কমিশনার আনোয়ারসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করে বলেন, জমির মালিকদের ২০২২ সালের মৌজা মূল্য অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। যেখানে একখণ্ড জমির বাজারমূল্য ১০ লাখ টাকা, সেখানে মাত্র ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এ ছাড়া কোনো বাড়ি বা প্রতিষ্ঠানের সম্পূর্ণ ক্ষতিপূরণ না দিয়ে আংশিক দেওয়া হচ্ছে। এ অবস্থায় মালিক ও ব্যবসায়ীদের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানানো হয়।

পরে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে সড়কে টায়ার জ্বালিয়ে দেন। প্রায় এক ঘণ্টা ধরে ঝিনাইদহ থেকে যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. দেদারুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। তিনি আসন্ন সোমবার জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬