কুমিল্লায় বড় ভাইয়ের জায়গা দখল করে ঘর তোলার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ PM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ PM
কুমিল্লায় বড় ভাইয়ের জায়গা দখল করে ঘর তোলার অভিযোগ উঠেছে

কুমিল্লায় বড় ভাইয়ের জায়গা দখল করে ঘর তোলার অভিযোগ উঠেছে © টিডিসি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া গ্রামে বড় ভাইয়ের ২ শতক জায়গা জোরপূর্বক দখল করে ঘর তোলার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। 

এ ঘটনায় বড় ভাই মো. আলমগীর ছোট ভাই মো. শাহজাহানের নামে বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও তিনি ইউএনও ও স্থানীয় চেয়ারম্যান বরাবরও অভিযোগ করেন। 

অভিযোগসূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি থেকে পাওয়া ২ শতক জায়গা জোরপূর্বক দখল করে ঘর তুলে শাহজাহান। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধান করতে চাইলে শাহজাহান সেটা না মেনে জায়গা দখল করে। শাহজাহান বৈঠকের সিদ্ধান্ত মানবে না বলে এবং আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। এবং আমাকে বলে আমার কোনো ছেলে নেই আমি জায়গা দিয়ে কী করব। 

এতে বলা হয়, গত বছরের ৪ ডিসেম্বর আনুমানিক দুপুর ২ ঘটিকায় আলমগীর, তার স্ত্রী ও মেয়েকে মারধর করে শাহজাহান। পরে ওইদিন থানায় সাধারণ ডায়েরি করা হলে দারোগা স্থানীয় ইউপি সদস্য মুরাদকে বিষয়টা সমাধান করতে বলে।  
এরপর ইউপি সদস্য ১২ ফেব্রুয়ারি গ্রামের সবাইকে নিয়ে বৈঠকে যেই সিদ্ধান্ত নেয় তা অগ্রাহ্য করে শাহজাহান। তাদের বড় ভাই গোলাম মোস্তফা বিবাদীকে উক্ত দখলকৃত জায়গা ছেড়ে দিতে বললে সে ছাড়বে না বলে জানায়। 

অভিযোগে বলা হয়, এরপর ২০২৫ সালের ১৭ জুলাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি মিথ্যা অভিযোগ করে শাহজাহান। চেয়ারম্যান অফিসে অভিযোগটি এলে চেয়ারম্যান ২০ আগস্ট আলমগীরকে অফিসে ডাকে। সেখানে শাহজাহান চেয়ারম্যানের উপস্থিতিতে আলমগীরকে এক কোপে চার টুকরা করার হুমকি দেয়।  চেয়ারম্যান অফিসে সমাধান না হলে বাদী বাড়ি যাওয়ার পর বিবাদী দেশীয় অস্ত্র নিয়ে বাদী ও তার পরিবারকে আঘাত করতে যায়।  

বাদী মো. আলমগীর বলেন, আমি অভিযোগ দিয়েও বিচার পাইনি। আমার ভাই কোনো রায় মানে না। সে প্রশাসনকে টাকা পয়সা দিয়ে হাত করে রাখছে। ইউএনও বলার পর আমরা উভয়পক্ষ থেকে আমিন এনে জায়গা মাপানোর ব্যবস্থা করেছি। দুই পক্ষ থেকে মাপার পরও আমি জায়গা পাই। কিন্তু সে এরপরও মানে না। সে আমার জায়গা আমাকে ফিরিয়ে দিতে রাজি না। 

বিবাদী মো. শাহজাহান বলেন, এসব মিথ্যা অভিযোগ। আমি কাউকে হামলা করতে যাইনি, হুমকিও দেইনি। আমার জায়গা আমি যতটুকু পাব ততটুকুই দখল করেছি৷ উনি যদি প্রমাণ দিতে পারে তাহলে উনাকে ডাবল জায়গা দেওয়া হবে। 

এ বিষয়ে ৩ নং চান্দলা ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। আমিন জায়গা মাপছেন। যদি আলমগীরের জায়গায় শাহজাহান ঘর করে থাকে তাহলে ঘর ভেঙে দেওয়া হবে। 

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, আমরা এটা চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছি। আর বলেছি উভয়পক্ষ থেকে আমিন এনে মাপার জন্য। তাহলে এখানে পক্ষপাতিত্বের সম্ভাবনা থাকবে না।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9