যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ PM
অটোরিকশা ছিনতাই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

অটোরিকশা ছিনতাই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ © টিডিসি

ফেনীতে অটোরিকশা ছিনতাই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশার খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।
 
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, অভিযানে প্রথমে যাত্রীবেশে ছিনতাইয়ে অংশ নেওয়া তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- ফেনী সদর উপজেলার উত্তর চাড়িপুর এলাকার এমদাদুল ইসলাম পাভেল (২১), চৌদ্দগ্রাম উপজেলার মনোহর আলী মনা (২১) ও লক্ষ্মীপুরের কমলনগরের মো. রাশেদ (১৯)। পরে তাদের দেওয়া তথ্যমতে ফেনী সদর উপজেলার ইলাশপুরের ইয়াছিন মানিক ওরফে বোমা মানিক (৪০), নোয়াখালীর সুধারামপুরের নুরুল আমিন শুকুর (২৮) ও ফেনী সদর উপজেলার দেবীপুরের এনামুল হককে (৫০) গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গত ৪ সেপ্টেম্বর রাতে শহরের শহীদ শহিদুল্লা সড়কের হোটেল ডিলাক্সের সামনে থেকে যাত্রীবেশে তিনজন ছিনতাইকারী রিকশায় ওঠেন। মহিপাল যাওয়ার কথা বলে তারা ভাড়া ঠিক করেন। পরে ফতেপুর ফ্লাইওভারের নিচে গিয়ে চালককে ছুরিকাঘাত করে তারা অটোরিকশাটি নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এ ঘটনায় শনিবার (৬ সেপ্টেম্বর) ভুক্তভোগী চালক মো. শাহিদ ফেনী মডেল থানায় একটি মামলা করার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ছিনতাইয়ের পর অটোরিকশাটি বোমা মানিকের কাছে হস্তান্তর করা হয়। পরে মানিক ও শুকুর মিলে রিকশার একটি অংশ বাথানিয়া মসজিদের পুকুরে ফেলে রেখে চাকা ও ব্যাটারি আলাদা করে বিক্রি করে। এ সময় অটোরিকশার তিন খণ্ড, তিনটি চাকা ও চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬