ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ PM
যে বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় মাদ্রাসার দুই শিক্ষার্থী, সেটি দেখেছেন স্থানীয়রা

যে বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় মাদ্রাসার দুই শিক্ষার্থী, সেটি দেখেছেন স্থানীয়রা © টিডিসি

ময়মনসিংহের ভালুকায় বৈদ্যুতিক মোটর দিয়ে খাল সেচ দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হবিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভালুকা উপজেলার মামারিশপুর এলাকার উজ্জল মিয়ার ছেলে আব্দুল মুমিন (১৮) ও মুক্তাগাছা উপজেলার বনবাংলা বাজার এলাকার আব্দুল মোতালেবের ছেলে মাহেদী হাসান (১৯)। দুজনেই মাদরাসাতু রওজাতুস সুন্নাহ আল আরাবিয়া মাদরাসার মিজান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে মাদরাসাতু রওজাতুস সুন্নাহ আল আরাবিয়া মাদ্রাসার সামনে খালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ দিয়ে মাছ ধরতে যায় কয়েকজন শিক্ষার্থী। একপর্যায়ে মাহেদী ও মুমিন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সহপাঠী ও স্থানীয় লোকজন টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬