ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

৩০ আগস্ট ২০২৫, ০৬:০৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১০:৩৪ PM
গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে গণঅধিকার পরিষদের জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভটি শুরু হয় দলটির জেলা কার্যালয়ের সামনে থেকে। নেতাকর্মীরা ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে’, ‘যে নুর জনতার, রুখবে তাকে সাধ্য কার’সহ বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর স্টেশন রোডে জেলা জাতীয় পার্টির অফিসের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ অবস্থায় বিক্ষোভকারীরা পুরাতন জেলখানা মোড়ে গিয়ে সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে বক্তারা এ হামলাকে গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার একটি ঘৃণ্য চেষ্টা হিসেবে অভিহিত করেন। তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে রাষ্ট্রীয় সন্ত্রাসের যে ধারাবাহিকতা দেখা যাচ্ছে, তা ফ্যাসিবাদী আমলের পুনরাবৃত্তির শামিল। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের যোদ্ধা নুরের ওপর সেনাবাহিনীর বর্বরোচিত হামলার দায় সেনাপ্রধান ও অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে।

আরও পড়ুন: ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদনের সুযোগ পাননি ঢাবি-জাবির শিক্ষার্থীরা

বক্তারা হামলাকারীদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। পাশাপাশি তারা জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান। তারা দৃঢ়ভাবে ঘোষণা করেন যে জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব হবে না। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জনগণের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখবে।

এই প্রতিবাদ সমাবেশে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শামসুজ্জামান সিদ্দিকী মামুন, সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম, বাংলাদেশ যুব অধিকার পরিষদের জেলা সভাপতি রবিউল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক মোনারুল ইসলাম মনাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে আঞ্জুমান মুফিদুল ইসলাম, আবেদন ১…
  • ০৮ অক্টোবর ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ম্যাচ
  • ০৮ অক্টোবর ২০২৬
আহ্বায়ক আওয়ামী পরিবারের সদস্য, আছে সন্তানও, মামীকে ধর্ষণ মা…
  • ০৮ অক্টোবর ২০২৬
শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে …
  • ০৮ অক্টোবর ২০২৬
কোচিংয়ে প্রত্যাশিত নম্বর না পেলে মন খারাপ হত, কান্না করেছি…
  • ০৮ অক্টোবর ২০২৬
আকিজ গ্রুপ নিয়োগ দেবে সেলস অফিসার, সরাসরি মৌখিক পরীক্ষা ১২…
  • ০৮ অক্টোবর ২০২৬