কুড়িয়ে পাওয়া লাখ টাকার স্বর্ণ ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ব্যবসায়ী মাসুদ

২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ১০:৪৮ PM
প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিচ্ছেন কুড়িয়ে পাওয়া স্বর্ণের হার

প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিচ্ছেন কুড়িয়ে পাওয়া স্বর্ণের হার © টিডিসি

কুমিল্লার চৌদ্দগ্রামে কুড়িয়ে পাওয়া আনুমানিক দুই লাখ টাকা মূল্যের স্বর্ণের হার প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সততার অনন্য নজির স্থাপন করছেন এক ব্যবসায়ী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন চৌদ্দগ্রাম বাজারের মোবাইল দোকানের মালিক আবদুল্লাহ আল মাসুদ। তিনি গত ২৩শে আগস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে স্বর্ণের প্রকৃত মালিককে খুঁজে বের করে তার নিকট ২২ ক্যারেটের স্বর্ণের হারটি তুলে দেন।

জানা গেছে, গত ১১ আগস্ট নিজ দোকান মোবাইল পয়েন্টে একটি স্বর্ণের হার কুড়িয়ে পান দোকানের মালিক আবদুল্লাহ আল মাসুদ বাবলু। তখন পার্শ্ববর্তী এক দোকানিকে সাথে নিয়ে স্বর্ণ দোকানে নিয়ে পরীক্ষা করিয়ে দেখেন সেটি ২২ ক্যারেটের আসল স্বর্ণের হার। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

তারপর কীভাবে সেটি প্রকৃত মালিকের হাতে তুলে দেবেন তা খুঁজে বের করতে স্থানীয় ফেসবুক পেজগুলোতে পোস্ট দেন।এর ১২ দিন পর ২৩ আগস্ট স্বর্ণের হারটির প্রকৃত মালিক এসে হাজির হন। হারটির ক্রয় রশিদ, ডিজাইন, ওজনসহ যাবতীয় বর্ণনা হুবহু মিল পাওয়ায় প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

মোবাইল দোকানের মালিক আবদুল্লাহ আল মাসুদ বলেন,’এটা অন্যের হক। অন্যের জিনিস খাওয়ার অধিকার কারো নাই।আল্লাহর ভয়েই স্বর্ণটি প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছি।’

হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬