স্বর্ণালংকার লুট করে পালানোর সময় দুই ডাকাত আটক, পিটুনি দিল জনতা

২৪ আগস্ট ২০২৫, ০৯:২৯ AM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৮:২৪ PM
স্বর্ণালংকার লুট করে পালানোর সময় দুই ডাকাত আটক

স্বর্ণালংকার লুট করে পালানোর সময় দুই ডাকাত আটক © টিডিসি

পটুয়াখালীর বাউফলে দুই বাসায় ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালানোর সময় ডাকাত দলের দুই সদস্যকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। রবিবার (২৪ আগস্ট) ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আটক দুই ডাকাতকে থানার হেফাজতে নেয় পুলিশ।

স্থানীয়রা জানান, স্থানীয় বাসিন্দা খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাসায় গভীর রাতে হানা দেয় ডাকাতদল। বাসার লোকজনকে মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে তারা। তবে এক প্রতিবেশী ঘটনা বুঝতে পেরে খলিল হাওলাদারের আত্মীয় জুলহাসকে মুঠোফোনে খবর দেন। পরে স্থানীয়রা চিৎকার দিয়ে ধাওয়া করে ডাকাত দলের দুজনকে আটক করে। কিন্তু দলের অন্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় আটক দুই ডাকাতকে গণপিটুনি দেওয়া হয়।

এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, জনগণের হাতে আটক দুজনকে থানার হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যেই চক্রের সব সদস্যকে আইনের আওতায় আনা হবে। 

লিটনের সেঞ্চুরির দিনে আফগানিস্তানের সামনে রানের পাহাড়
  • ১২ অক্টোবর ২০২৬
মিষ্টির শূন্য নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ১২ অক্টোবর ২০২৬
ককরোচ চোরাবালিতে আটকে গেছেন মোদি, ভারতের গণতন্ত্র কোনপথে?
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটগামী শিক্ষার্থীবাহী বাস থামিয়ে এক ছাত্রকে মারধর, প্র…
  • ১২ অক্টোবর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬