মওলানা ভাসানী সেতুতে আবারও চুরি

২৫ আগস্ট ২০২৫, ১২:২৬ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৪০ PM
মওলানা ভাসানী সেতু

মওলানা ভাসানী সেতু © সংগৃহীত

উদ্বোধনের মাত্র কয়েকদিনের মধ্যেই আবারও অন্ধকারে নিমজ্জিত হল উত্তরাঞ্চলের মানুষের স্বপ্নের মাওলানা ভাসানী সেতু। এবার চুরি হয়ে গেছে রিফ্লেক্টর লাইট, তবে কতগুলো লাইট চুরি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

উদ্বোধনের পরপরই বিদ্যুৎ সংযোগের ৩১০ মিটার তার চুরির ঘটনা কাটতে না কাটতেই এই নতুন চুরি স্থানীয়দের মধ্যে প্রশ্ন উত্থাপন করেছে, কতটা কার্যকরভাবে রক্ষা করা হচ্ছে দেশের ইতিহাসের অন্যতম এই প্রজেক্টের নিরাপত্তা?

রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রিফ্লেক্টর লাইট চুরির বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, লোকমুখে বিষয়টি শুনেছি। পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।

এর আগে, উদ্বোধনের মাত্র এক দিন পরই সেতুর ৩১০ মিটার বৈদ্যুতিক তার চুরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও চুরির ঘটনা ঘটলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুতে নেই ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা। প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করলেও সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে যায় পুরো সেতু ও কয়েক কিলোমিটার সংযোগ সড়ক।

এর আগে, বৈদ্যুতিক তার চুরির ঘটনায় সুন্দরগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়। সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে মামলাটি করেন। প্রায় ৩১০ মিটার তারের মূল্য ৫ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি। বর্তমানে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950