নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার, আটক ১

১৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৯:২০ PM
সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন

সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন © সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিল থেকে সাবেক সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন প্রধানের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে নাগেশ্বরী উপজেলা শহরের মডেল মসজিদে নামাজ পড়তে আসা লোকজন মসজিদের পাশের গেদ্ধারের বিলে কচুরিপানার নিচে স্বপন প্রধানের মরদেহ দেখতে পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।

বিলের পাশের হলিকেয়ার ক্লিনিক ভবনের মালিক স্বপন প্রধান মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে সাব-রেজিস্ট্রার পদে চাকরি পেয়েছিলেন। তার বাড়ি নাগেশ্বরী শহরের সাতানী পাড়ায়।

স্থানীয়রা জানিয়েছেন, কয়কবছর আগে গেদ্ধারের বিলের পাশে জমি কিনে ‘লেক সিটি’ বানান স্বপন প্রধান। ক্লিনিকের পূর্ব পাশে গোলঘরে মাঝে-মধ্যে বসতেন তিনি। সেই গোলঘরের পাশে কচুরিপানার নিচে তার মরদেহ পাওয়া যায়। তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় স্বপন প্রধানের সৎ ভাই তালহাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানিয়েছেন, স্বপন প্রধানের মরদেহ কচুরিপানার নিচে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ বলা যাবে। 

যে চার নির্বাচন ১০ দিনের মধ্যে নাড়িয়ে দিতে পারে পুরো বিশ্বকে
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাবি সমাবর্তনে অতিরিক্ত ফি, আন্দোলনের হুঁশিয়ারি ডাকসুর মুসা…
  • ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল কলেজে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি …
  • ২৭ অক্টোবর ২০২৬
জাপানি বিনিয়োগের দরজা খুলছে, বাংলাদেশ কি প্রস্তুত?
  • ২৭ অক্টোবর ২০২৬
৭০ শিক্ষককে নিয়ে আন্তর্জাতিক জলি ফোনিক্স প্রশিক্ষণের আয়োজ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশ: ঘরের ভেতর দাফন করা করিমে…
  • ২৭ অক্টোবর ২০২৬