কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

১৫ আগস্ট ২০২৫, ১২:৪৫ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৭:৩৩ AM
মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত © টিডিসি ফটো

কুড়িগ্রামের কচাকাটায় মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর খান (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের সাধুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর স্থানীয় পূর্বকেদার (সাধুর মোড়) এলাকার মৃত সুজাব আলী খানের ছেলে।

স্থানীয়রা জানান, বক্কর কাজ শেষে বাড়ি ফেরার পথে কচাকাটা এলাকায় পৌঁছালে ভূরুঙ্গামারী থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা শুরু হওয়ার মুহূর্তে তিনি মারা যান।

আরও পড়ুন: রাতে জামিনে কারামুক্ত শমী কায়সার

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, আবু বক্কর গুরুতর আঘাত ও প্রচুর রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন।

কচাকাটা থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো: ইব্রাহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে প্রথমবার এশিয়ার ৩ বিশ্ববিদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বাড়িতেই বিদ্যুৎ বিল ৫০৭ কোটি ৮৩ লাখ টাকা, জিএম বরখাস্ত, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাং…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬