রাতে জামিনে কারামুক্ত শমী কায়সার

২৬ নভেম্বর ২০২৫, ০১:৪৮ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০১:৪৮ PM
অভিনেত্রী শমী কায়সার

অভিনেত্রী শমী কায়সার © সংগৃহীত

জামিনে কারামুক্ত হয়েছেন অভিনেত্রী শমী কায়সার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।

এর আগে গত ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়। পরে উত্তরা পূর্ব থানায় পৃথক দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন: নিয়োগ বোর্ডে ফার্স্ট হলেও স্বজনপ্রীতির অভিযোগ এড়াতে পদত্যাগ করলেন উপাচার্যের ছেলে

গত ১০ আগস্ট হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ জুবায়ের হাসান ইউসুফ হত্যাচেষ্টা মামলায় তাকে জামিন দেন। একই সঙ্গে ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলাতেও তিনি জামিন পান। অন্য কোনো মামলা না থাকায় জামিনের পর তিনি কারামুক্ত হন।

চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫১তম বিসিএসের সিলেবাস প্রকাশ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬